মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ইদ্দাত অধ্যায়
হাদীস নং: ৫
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: গর্ভবতী মহিলার ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত- সে তালাক প্রাপ্তা হোক বা তার স্বামী মারা যাক। কেননা, আল্লাহ তা'আলা বলেছেন, 'গর্ভবতী নারীদের ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত।’
৫। আবদুল্লাহ ইবন 'আমর (রা) সূত্রে উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বললাম, وَأُولَاتُ الْأَحْمالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ (এবং গর্ভবতী নারীদের ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত।) এটা তিন তালাকপ্রাপ্তার জন্য, নাকি যার স্বামী মারা গিয়েছে তার জন্য। তিনি বললেন, এটা তিন তালাকপ্রাপ্তার জন্যও এবং যার স্বামী মারা গিয়েছে তার জন্যও।
(দারাকুতনী, আবূ ইয়া'লা। হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী মুসান্না ইবন সাব্বাহ-কে ইবন মা'ঈন (র) নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু অধিকাংশ হাদীসবিশারদ তাকে দুর্বল বলেছেন।)
(দারাকুতনী, আবূ ইয়া'লা। হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী মুসান্না ইবন সাব্বাহ-কে ইবন মা'ঈন (র) নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু অধিকাংশ হাদীসবিশারদ তাকে দুর্বল বলেছেন।)
كتاب العدد
كتاب العدد
باب أن عدة الحامل بوضع الحمل سواء كانت مطلقة أو متوفى عنها لقول الله عز وجل {وألات الأحمال أجلهن أن يضعن حملهن}
باب أن عدة الحامل بوضع الحمل سواء كانت مطلقة أو متوفى عنها لقول الله عز وجل {وألات الأحمال أجلهن أن يضعن حملهن}
عن عبد الله بن عمرو عن أبي بن كعب قال قلت للنبي صلى الله عليه وسلم (وألات الأحمال أجلهن أن يضعن حملهن) للمطلقة ثلاثا وللمتوفى عنها؟ قال هي للمطلقة ثلاثا وللمتوفى عنها