মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৭৭
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: জেনে শুনে নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা হিসেবে পরিচয় দেয়া এবং জেনে শুনে নিজ সন্তানকে অস্বীকার করার প্রতি কঠোরবাণী।
৭৭। 'আসিম আহওয়াল (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উসমান (র)-কে বলতে শুনেছি যে, আমি সা'দ (রা)- যিনি আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর নিক্ষেপ করেন এবং আবূ বাকরা (রা)- যিনি তায়িফ দুর্গের প্রাচীর অতিক্রম করেছিলেন, তাদের উভয়ের নিকট শুনেছি, তারা বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি নিজের পিতা ব্যতীত অন্যকে নিজ পিতা বলে পরিচয় দেয় আর সে জানে যে, ঐ ব্যক্তি তার পিতা নয় তবে তার জন্য জান্নাত হারাম।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللعان
باب التغليظ فيمن ادعى غير أبيه وهو يعلم، وفيمن انتفى من ولده وهو يعلم
عن عاصم الأحول قال سمعت أبا عثمان قال سمعت سعدا وهو أول من رمى بسهم في سبيل الله وأبا بكرة تسور حصن الطائف في ناس فجاءا إلى النبي صلى الله عليه وسلم فقالا سمعنا رسول الله صلى الله عليه وسلم وهو يقول من ادعى إلى أب غير أبيه وهو يعلم أنه غير أبيه فالجنة عليه حرام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৭ | মুসলিম বাংলা