মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৭৬
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: জেনে শুনে নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা হিসেবে পরিচয় দেয়া এবং জেনে শুনে নিজ সন্তানকে অস্বীকার করার প্রতি কঠোরবাণী।
৭৬। আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সর্বাধিক জঘন্য মিথ্যাবাদী ঐ ব্যক্তি, যে তার পিতা ব্যতীত অন্যকে নিজের পিতা হিসেবে পরিচয় দেয় এবং সর্বাধিক জঘন্য মিথ্যাবাদী হল ঐ ব্যক্তি, যে ঘুমের ভিতর যা দেখেনি তা দেখেছে বলে ব্যক্ত করে এবং (ঐ ব্যক্তি সর্বাধিক মিথ্যাবাদী) যে জমির সীমানাচিহ্ন পরিবর্তন করে দেয়।
كتاب اللعان
باب التغليظ فيمن ادعى غير أبيه وهو يعلم، وفيمن انتفى من ولده وهو يعلم
عن عبد الله بن عمرأن رسول الله صلى الله عليه وسلم قال أفرى الفرى من ادعى إلى غير أبيه وأفرى الفرى من أرى عينيه في النوم ما لم تريا ومن غير تخوم الأرض