মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৭৫
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: জেনে শুনে নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা হিসেবে পরিচয় দেয়া এবং জেনে শুনে নিজ সন্তানকে অস্বীকার করার প্রতি কঠোরবাণী।
৭৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার পিতা ব্যতীত অন্য কাউকে পিতা বলে পরিচয় দেয় অথবা যারা আযাদ করেছে তাদের ব্যতীত অন্য কারো সঙ্গে আযাদ করার সম্পর্ক স্থাপন করে তার ওপর কিয়ামত পর্যন্ত আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের লা'নত। আল্লাহ ফরয নফল কোন আমল কবুল করবেন না।
(আবূ দাউদ, ইবন মাজাহ, ইবন হিব্বান। হাদীসটির সনদ হাসান। বুখারী ও মুসলিমে এর সমর্থক বর্ণনা রয়েছে।)
كتاب اللعان
باب التغليظ فيمن ادعى غير أبيه وهو يعلم، وفيمن انتفى من ولده وهو يعلم
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل ادعى إلى غير والده أو تولى غير مواليه الذين أعتقوه فإن عليه لعنة الله والملائكة والناس أجمعين إلى يوم القيامة لا يقبل منه صرف ولا عدل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৫ | মুসলিম বাংলা