মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৭৪
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: আকার-আকৃতি ও চালচলন দেখে সিদ্ধান্ত গ্রহণ।
৭৪। উরওয়া (র) সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা মুজাযযিয মুদলিজী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে উসামা (রা) ও যায়দ (রা)-কে দেখল। তাদের মুখ চাদরে আবৃত এবং পা খোলা ছিল। সে বলল, এই দু'জনের পায়ের মধ্যে অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে। বর্ণনাকারী অন্য এক সময় বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আনন্দিত অবস্থায় উপস্থিত হলেন।
(বুখারী, মুসলিম ও ইমাম চতুষ্ঠয়)
(বুখারী, মুসলিম ও ইমাম চতুষ্ঠয়)
كتاب اللعان
باب الحجة في العمل بالقافة
عن عروة عن عائشة رضي الله عنها قالت دخل مجزز المدلجي على رسول الله صلى الله عليه وسلم فرأى أسامة وزيدا وعليهما قطيفة وقد غطيا رءوسهما وبدت أقدامهما، فقال إن هذه الأقدام بعضها من بعض، وقال مرة دخل علي رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم مسرورا