মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৭৩
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : যৌথ মালিকানাধীন দাসীর সাথে অংশীদারগণ এক পবিত্রতার মেয়াদের ভিতর সহবাস করলে সন্তান কার হবে? এবং লটারীর মাধ্যমে কার্যসম্পাদন
৭৩। যায়েদ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রা) ইয়ামান থাকাকালে এক মহিলাকে তার নিকট আনা হল, যার সঙ্গে তিন ব্যক্তি একটি পবিত্রতার মেয়াদের ভিতর সহবাস করে। তাদের মধ্যে দু'জনকে তিনি জিজ্ঞাসা করলেন যে, তোমরা উভয়ে কি এই সন্তানকে ঐ (তৃতীয়) ব্যক্তির সন্তান বলে স্বীকার কর? (বর্ণনাকারী বলেন,) তারা স্বীকার করল না। এরপর দু'জনকে জিজ্ঞাসা করলেন, তোমরা উভয়ে কি এই সন্তানকে ঐ (তৃতীয়) ব্যক্তির সন্তান বলে স্বীকার কর? (বর্ণনাকারী বলেন,) কিন্তু স্বীকার করল না। এরপর আবার দু'জনকে জিজ্ঞাসা করলেন। এভাবে তিনি দু'জন দু'জন করে অপর ব্যক্তির সন্তানের স্বীকৃতি চাইলেন, কিন্তু তারা কেউ স্বীকৃতি দিল না। তারপর তিনি তাদের মধ্যে লটারীর ব্যবস্থা করলেন। লটারীতে যার নাম এসেছে তাকে তিনি সন্তান দিয়ে দিলেন এবং তার ওপর দিয়্যাতের দুই তৃতীয়াংশ ধার্য করলেন। নবী (ﷺ)-এর নিকট এটা ব্যক্ত করলে তিনি হাসলেন; এমনকি তাঁর দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে গেল।
(দ্বিতীয় সূত্রে তার থেকে) অনুরূপ বর্ণনা রয়েছে। তাতে অতিরিক্ত আছে, আলী (রা) তাদের অস্বীকৃতির পর বললেন, তোমরা হলে কলহপ্রিয় অংশীদার। তিনি আরো বললেন, আমি তোমাদের মধ্যে লটারী দিব। যার নাম লটারীতে আসবে তার ওপর দুই তৃতীয়াংশ দিয়্যাত ধার্য করব এবং তার জন্য সন্তান সাব্যস্ত করব। বর্ণনাকারী বলেন, এরপর এটা নবী (ﷺ)-এর নিকট উত্থাপন করা হলে তিনি বললেন, 'আলী যা বলেছে তা ছাড়া আমি এ সম্বন্ধে কিছু জানি না।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। হাদীসটির সনদে বর্ণনাকারী ইয়াহইয়া ইবন আবদিল্লাহ কিনদী বিতর্কিত। ইয়াহইয়া ইবন মা'ঈন (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন আর নাসাঈ (র) তাকে দুর্বল বলেছেন।)

كتاب اللعان
باب الشركاء يطئون الأمة في طهر واحد فبمن يلحق الولد؟ وما جاء في العمل بالقرعة
عن زيد بن أرقم قال كان علي رضى الله عنه باليمن فأتى بامرأة وطئها ثلاثة نفر في طهر واحد، فسأل اثنين أتقران لهذا بالولد؟ فلم يقرا، ثم سأل اثنين أتقران لهذا بالولد؟ فلم يقرا، ثم سأل اثنين حتى فرغ يسأل اثنين اثنين عن واحد فلم يقروا، ثم أقرع بينهم فألزم الولد الذي خرجت عليه القرعة وجعل عليه ثلثي الدية فرفع ذلك للنبي صلى الله عليه وسلم فضحك حتى بدت نواجذه (وعنه من طريق ثان) بنحوه وفيه أن عليا رضي الله عنه قال لهم بعد إنكارهم، أنكم شركاء متشاكسون وقال إني مقرع بينكم فأيكم قرع أغرمته ثلثي الدية وألزمته الولد قال فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال لا أعلم إلا ما قال علي