মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৭২
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : সন্তান বিছানার (অর্থাৎ যার সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে); ব্যভিচারির নয় এবং সন্তানকে (কারো সঙ্গে) সম্পৃক্ত করা ও স্বীয় বংশের দাবী করা প্রসঙ্গ।
৭২। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ব্যভিচারের মাধ্যমে উপার্জন ইসলামে স্বীকৃত নয়। যে ব্যক্তি জাহিলী যুগে ব্যভিচার করেছে, তার সেই সন্তানকে তার বংশের সঙ্গেই যুক্ত করেছি। যে ব্যক্তি বৈধরূপে বিবাহ ব্যতীত কাউকে সন্তান দাবী করে, সে লোক এ সন্তানের মীরাস পাবে না এবং সন্তানও তার মীরাস পাবে না।
(আবূ দাউদ। হাদীসটির সূত্রে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি তাই এটি যঈফ।)
(আবূ দাউদ। হাদীসটির সূত্রে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি তাই এটি যঈফ।)
كتاب اللعان
باب أن الولد للفراش دون الزاني: وما جاء في إلحاق الولد ودعوى النسب
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم لا مساعاة في الإسلام، من ساعى في الجاهلية فقد ألحقته بعصبته، ومن ادعى ولده من غير رشدة فلا يرث ولا يورث