মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৭৮
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: জেনে শুনে নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা হিসেবে পরিচয় দেয়া এবং জেনে শুনে নিজ সন্তানকে অস্বীকার করার প্রতি কঠোরবাণী।
৭৮। আবু উসমান থেকে বর্ণিত। তিনি বলেন, যখন যিয়াদকে (নিজ পিতা ব্যতীত) অন্যের সাথে সম্পর্কযুক্ত করা হয় তখন আমি আবূ বাকরা (রা)-এর সঙ্গে সাক্ষাত করে তাকে বললাম, আপনারা এটা কি করেছেন, আমি সা'দ ইবন আবি ওয়াক্কাস (রা)-কে বলতে শুনেছি যে, আমার কর্ণদ্বয় রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছে যে, ইসলাম গ্রহণের পর যে ব্যাক্তি জেনেশুনে নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম। আবূ বাকরা (রা) বললেন, আমিও রাসূলুল্লাহ (ﷺ)-কে একথা বলতে শুনেছি। অন্য শব্দে: আমারও কর্ণদ্বয় একথা আল্লাহর রাসূল হতে শুনেছে এবং আমার অন্তর তা সংরক্ষণ করেছে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللعان
باب التغليظ فيمن ادعى غير أبيه وهو يعلم، وفيمن انتفى من ولده وهو يعلم
عن أبي عثمان قال لما ادعى زياد لقيت أبا بكرة قال فقلت ما هذا الذي صنعتم؟ إني سمعت سعد بن أبي وقاص يقول سمع أذني من رسول الله صلى الله عليه وسلم وهو يقول من ادعى أبا في الإسلام غير أبيه وهو يعلم أنه غير أبيه فالجنة عليه حرام، فقال أبو بكرة وأنا سمعت من رسول الله صلى الله عليه وسلم (وفي لفظ) وأنا سمعت أذناي ووعى قلبي من محمد رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৮ | মুসলিম বাংলা