মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৬৯
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : সন্তান বিছানার (অর্থাৎ যার সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে); ব্যভিচারির নয় এবং সন্তানকে (কারো সঙ্গে) সম্পৃক্ত করা ও স্বীয় বংশের দাবী করা প্রসঙ্গ।
৬৯। মুজাহিদ (র) সূত্রে যুবায়ের (রা)-এর পরিবারের জনৈক আযাদকৃত দাস হতে বর্ণিত। তিনি বলেন, বিনতু যাম'আর কন্যা বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললাম, আমার পিতা যাম'আ ইনতিকাল করেছেন। তিনি এক দাসী রেখে গেছেন। আমরা জনৈক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক আছে বলে সন্দেহ করি। ইতিমধ্যে সে এক সন্তান প্রসব করেছে। আমরা তার ব্যাপারে যে লোকের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহ করছি সে লোকের সাথে সন্তানের সাদৃশ্য রয়েছে। আয়েশা (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি তার (সন্তান) সংগে পর্দা করবে। কেননা, সে তোমার ভাই নয়। তবে সে (তোমার পিতার) মীরাস পাবে।
كتاب اللعان
باب أن الولد للفراش دون الزاني: وما جاء في إلحاق الولد ودعوى النسب
عن مجاهد عن مولى لآل الزبير قال إن بنت زمعة قالت أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت إن أبي زمعة مات وترك أم ولد له وإنا كنا نظنها برجل وأنها ولدت فخرج ولدها يشبه الرجل الذي ظنناها به، قالت فقال صلى الله عليه وسلم لها أما أنت فاحتجي منه فليس بأخيك وله الميراث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৯ | মুসলিম বাংলা