মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৬৮
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : সন্তান বিছানার (অর্থাৎ যার সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে); ব্যভিচারির নয় এবং সন্তানকে (কারো সঙ্গে) সম্পৃক্ত করা ও স্বীয় বংশের দাবী করা প্রসঙ্গ।
৬৮। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 'আবদ ইবন যাম'আ (রা) এবং সা'দ ইবন আবি ওয়াক্কাস (রা) যাম'আর দাসীর সন্তানের ব্যাপারে নবী (ﷺ)-এর নিকট বিচার চাইলেন। আবদ (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! সে আমার ভাই, আমার পিতার দাসীর গর্ভজাত সন্তান। পিতার অধীনে থাকাকালে তার জন্ম হয়। সা'দ (রা) বললেন, আমার ভাই আমাকে ওসীয়াত করে গেছেন যে, তুমি মক্কা গেলে যাম'আ-এর দাঁসীর সন্তানকে দেখবে। কেননা, সে আমার সন্তান। এরপর রাসূলুল্লাহ (ﷺ) লক্ষ্য করলেন যে, উৎবা-এর সঙ্গে তার পরিস্কার সাদৃশ্য রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আবদ! এই সন্তান তোমার তত্ত্বাবধানে থাকবে (অন্য শব্দে: সে তোমার ভাই।) কেননা, যার বিছানা সন্তান তার। আর হে সাওদা, তুমি তার থেকে পর্দা করবে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب اللعان
باب أن الولد للفراش دون الزاني: وما جاء في إلحاق الولد ودعوى النسب
عن عائشة رضي الله عنها قالت اختصم عبد بن زمعة وسعد بن أبي وقاص عند النبي صلى الله عليه وسلم في ابن أمة زمعة، قال عبد يا رسول الله أخي ابن أمة أبي ولد على فراشه، وقال سعد أوصاني أخي إذا قدمت مكة فانظر ابن أمة زمعة فإنه ابني فرأى النبي صلى الله عليه وسلم شبها بينًا بعتبة قال هو لك (وفي لفظ هو أخوك) يا عبد: الولد للفراش واحتجي منه يا سودة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৮ | মুসলিম বাংলা