মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৬৫
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : সন্তান বিছানার (অর্থাৎ যার সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে); ব্যভিচারির নয় এবং সন্তানকে (কারো সঙ্গে) সম্পৃক্ত করা ও স্বীয় বংশের দাবী করা প্রসঙ্গ।
৬৫। উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সন্তান বিছানার (অর্থাৎ যার সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে) আর ব্যভিচারির জন্য পাথর (অর্থাৎ সন্তানের বংশ তার থেকে সাব্যস্ত হবে না।)
(ইবন মাজাহ, বায়হাকী। বুসীরী (র) বলেছেন, হাদীসটির সনদ সহীহ।)
(ইবন মাজাহ, বায়হাকী। বুসীরী (র) বলেছেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب اللعان
باب أن الولد للفراش دون الزاني: وما جاء في إلحاق الولد ودعوى النسب
عن عمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الولد للفراش