মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৬৪
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : সন্তানের ব্যাপারে সন্দেহবশত স্বামী কর্তৃক স্ত্রীকে অপবাদ দেয়া।
৬৪। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বনূ ফাযারা গোত্রের এক লোক নবী (ﷺ)-এর নিকট এসে বলল, ইয়া নাবিয়্যাল্লাহ! তার (আমার) স্ত্রী এক কালো সন্তান প্রসব করেছে। (বর্ণনাকারী বলেন,) একথা বলে সে ঐ সন্তানকে অস্বীকার করতে চাচ্ছে। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি উট আছে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, সেগুলোর রং কি? সে বলল, লাল। তিনি বললেন, সেগুলোর মধ্যে কি কোন মিশ্রিত রংয়ের উট আছে? সে বলল, হ্যাঁ, আছে। তিনি বললেন, এগুলো কি করে জন্মালো? সে বলল, হয়ত এটা বংশগত কারণে জন্মেছে। রাসূলুল্লাহ (ﷺ) আলাহার বললেন, এই সন্তানও হয়ত বংশগত কারণে জন্মেছে। (অন্য বর্ণনায় অতিরিক্ত হল,) এবং তিনি তাকে সন্তান অস্বীকার করা অবকাশ দেন নি।
(বুখারী, মুসলিম ও ইমামচতুষ্ঠয়)
(বুখারী, মুসলিম ও ইমামচতুষ্ঠয়)
كتاب اللعان
باب من عرض يقذف زوجته للشك في الولد
عن أبي هريرة أن رجلا من بني فزارة أتى النبي صلى الله عليه وسلم فقال يا نبي الله إن امرأته ولدت غلاما أسود وكأنه يعرض أن ينتفي منه فقال له رسول الله صلى الله عليه وسلم ألك إبل؟ قال نعم، قال ما ألوانها؟ قال حمر، قال فيها دود أورق؟ قال نعم فيها، قال ومما ذاك؟ قال لعله نزعه عرق قال رسول الله صلى الله عليه وسلم وهذا لعله يكون نزعه عرق (زاد في رواية) ولم يرخص له في الانتفاء منه