মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৬৬
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : সন্তান বিছানার (অর্থাৎ যার সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে); ব্যভিচারির নয় এবং সন্তানকে (কারো সঙ্গে) সম্পৃক্ত করা ও স্বীয় বংশের দাবী করা প্রসঙ্গ।
৬৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, সন্তান বিছানার মালিকের (অর্থাৎ যার সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে। আর ব্যভিচারির জন্য পাথর (অর্থাৎ সন্তানের বংশ তার থেকে সাব্যস্ত হবে না।)
(বুখারী, মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী)
(বুখারী, মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب اللعان
باب أن الولد للفراش دون الزاني: وما جاء في إلحاق الولد ودعوى النسب
عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الولد لصاحب الفراش وللعاهر الحجر