মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৫৮
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: কুমারিত্বের ওপর লি'আন গ্রহণ করা। অর্থাৎ কুমারী নারী (বৈধ উপায়ে) কৌমার্য ছিন্ন হওয়ার পূর্বে ব্যভিচার করে নি- এ মর্মে লি'আন নেওয়া।
৫৮। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি বনু 'আজলান গোত্রের এক আনসারী মহিলাকে বিবাহ করে এবং তার সঙ্গে সহবাসও করে, রাত্রিও যাপন করে। ভোর হলে সে বলল, আমি তাকে কুমারী পাইনি। বর্ণনাকারী বলেন, এরপর তাদের এই সমস্যা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উত্থাপন করা হয়। রাসূলুল্লাহ (ﷺ) মহিলাকে ডেকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে বলল, হ্যাঁ, আমি কুমারীই ছিলাম। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলূল্লাহ তাদেরকে লি'আন করতে নির্দেশ দিলে তারা লি'আন করে। আর স্বামী তার মোহর আদায় করে।
(ইবন মাজাহ, বাযযার। বুসীরী (র) বলেছেন, হাদীসটির সূত্রে দুর্বলতা রয়েছে। কেননা, এর বর্ণনাকারী মুহাম্মাদ ইবন ইসহাক মুদাল্লিস।)
كتاب اللعان
باب اللعان على العذرة وهي بضم العين المهملة وسكون الذال المعجمة ما للبكر من الالتحام قبل الافتضاض
عن ابن عباس قال تزوج رجل امرأة من الأنصار من بلعجلان فدخل بها فبات عندها فلما أصبح قال ما وجدتها عذراء قال فرفع شأنهما إلى رسول الله صلى الله عليه وسلم فدعا الجارية رسول الله صلى الله عليه وسلم فسألها فقالت بلى كنت عذراء، قال فأمر بها رسول الله صلى الله عليه وسلم فتلاعنا وأعطاها المهر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৮ | মুসলিম বাংলা