মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৫৯
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: লি'আনকারী মহিলাকে খোরপোষ দিতে হবে না এবং তাকে (ব্যভিচারের) অপবাদ দেয়া যাবে না আর তার সন্তানকে পিতার সংগে সম্বন্ধযুক্ত করে ডাকা যাবে না।
৫৯। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) লি'আনকৃত সন্তানের ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে, তাকে পিতার দিকে সম্বন্ধযুক্ত করে ডাকা যাবে না। যে সন্তানের মাকে অথবা তার সন্তানকে অপবাদ দিবে তাকে বেত্রাঘাত করা হবে। এবং তিনি নির্দেশ দিয়েছেন যে, সে (মহিলা) যেহেতু তালাক ব্যতীত পৃথক হয়েছে এবং তাকে রেখে স্বামীর মৃত্যুও হয়নি তাই সে খোরপোষ এবং বাসস্থান পাবে না।
হাদীসটি লি'আন অধ্যায়ে বিস্তারিত বর্ণিত হয়েছে।
হাদীসটি লি'আন অধ্যায়ে বিস্তারিত বর্ণিত হয়েছে।
كتاب اللعان
باب سقوط نفقة الملاعنة وعدم قذفها وأن لا يدعى ولدها لأب
عن ابن عباس قال قضى رسول الله صلى الله عليه وسلم في ابن الملاعنة أن لا يدعى لأب ومن رماها أو رمى ولدها فإنه يجلد الحد، وقضى أن لا قوت لها ولا سكنى من أجل أنهما يتفرقان من غير طلاق ولا متوفى عنها