মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৫৭
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : গর্ভবতী মহিলা হতে লি'আন নেওয়া এবং সুনির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে স্বীয় স্ত্রীকে অপবাদ দেয়া প্রসঙ্গ।
৫৭। সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ আসিম ইবন 'আদী (রা)- কে বলেছেন, তাকে (স্ত্রীলোক) সন্তান প্রসব করা পর্যন্ত তোমার নিকটে রাখবে। যদি সে লাল বর্ণের সন্তান প্রসব করে তবে সন্তান হবে তার পিতা উওয়ায়মিরের, যার থেকে সন্তানকে অস্বীকার করা হয়েছে। আর যদি বেশি কোঁকড়ানো চুল, কালো জিহ্বাবিশিষ্ট সন্তান প্রসব করে তবে তা হবে ইবন সাহমা'র। আসিম (র) বললেন, তারপর সন্তান ভূমিষ্ঠ হলে আমি তাকে আমার কাছে নিয়ে এলাম। দেখলাম যে, তার মাথা ছোট মেষের ন্যায়। এরপর আমি তার দুই চিবুক ধরে দেখলাম যে, সে কুল ফলের ন্যায় লাল রংবিশিষ্ট। আর তার জিহ্বা আমার নিকট খেজুরের ন্যায় কালো মনে হল। বর্ণনাকারী বলেন, এরপর আমি বললাম, রাসূলূল্লাহ সত্যই বলেছেন।
(আবূ দাউদ। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللعان
باب اللعان على الحمل ومن قذف امرأته برجل سماه
عن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم لعاصم بن عدي اقبضها إليك حتى تلد عندك فإن تلده أحمر فهو لأبيه الذي انتفى منه لعويمر، وإن ولدته قطط الشعر أسود اللسان فهو لابن السحماء قال عاصم فلما وقع أخذته إلي فإذا رأسه مثل فروة الحمل الصغير ثم أخذت بفقميه فإذا هو أحيمر مثل النبقة واستقبلني لسانه أسود مثل التمرة، قال فقلت صدق رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৭ | মুসলিম বাংলা