মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৫৬
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : গর্ভবতী মহিলা হতে লি'আন নেওয়া এবং সুনির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে স্বীয় স্ত্রীকে অপবাদ দেয়া প্রসঙ্গ।
৫৬। কাসিম ইবন মুহাম্মাদ (র) থেকে বর্ণিত যে, তিনি ইবন আব্বাস (রা)-কে বলতে শুনেছেন, নবী (ﷺ) 'আজলানী ও তার স্ত্রী হতে লি'আন নিয়েছেন। তার স্ত্রী ছিল গর্ভবতী। 'আজলানী বলল, আল্লাহর শপথ! আমি আমার স্ত্রীর সঙ্গে খেজুর গাছের পরাগায়ন করার পর হতে দু'মাস সহবাস করি নি। বর্ণনাকারী বলেন, তার স্বামীর গোছা ও হাত হালকা পাতলা এবং চুল লাল বর্ণের ছিল। তার স্ত্রীকে যার সঙ্গে ব্যভিচার করার অপবাদ দেওয়া হয়েছিল তার নাম ইবন সাহমা। বর্ণনাকারী বলেন, এরপর সে (স্ত্রীলোক) কাল বর্ণের হালকা ও কোকড়ানো চুল এবং মোটা হাতবিশিষ্ট সন্তান প্রসব করে (অন্য শব্দেঃ মোটা হাতপা বিশিষ্ট সন্তান) বর্ণনাকারী বলেন, এরপর ইবন শাদ্দাদ ইবনুল হাদ ইবন আব্বাস (রা)-কে বলল, এই মহিলা কি সে, যার সম্বন্ধে রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, যদি আমি কাউকে প্রমাণ ব্যতীত রজম (প্রস্তরাঘাত করে মৃত্যুদণ্ড দেয়া) করতাম, তবে আমি তাকে রজম করতাম। ইবন আব্বাস (রা) বললেন, না। সে হল ঐ মহিলা, যার অপকর্ম ইসলামে প্রকাশিত হয়ে পড়েছিলাম। (কিন্তু কোন প্রমাণ বা স্বীকারোক্তি ছিল না।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللعان
باب اللعان على الحمل ومن قذف امرأته برجل سماه
عن القاسم بن محمد أنه سمع ابن عباس يقول إن رسول الله صلى الله عليه وسلم لاعن بين العجلاني وامرأته وكانت حبلى فقال والله ما قربتها منذ عفرنا والعفر أن يسقى النخل بعد أن يترك من السقي بعد الإبار بشهرين قال وكان زوجها حمش الساقين والذراعين أصهب الشعرة، وكان الذي رميت به ابن السحماء قال فولدت غلاما أسود أجلى جعدا أعبل الذراعين (وفي لفظ عبل الذراعين خدل الساقين) قال فقال ابن شداد بن الهاد لابن عباس أهي المرأة التي قال النبي صلى الله عليه وسلم لو كنت راجما بغير بينة لرجمتها؟ قال لا، تلك امرأة قد أعلنت في الإسلام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৬ | মুসলিম বাংলা