মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়

হাদীস নং: ৩২
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
অধ্যায় : রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা)

পরিচ্ছেদ: স্ত্রী ফিরিয়ে আনার ওপর সাক্ষী রাখা এবং তিন তালাকপ্রাপ্তা স্ত্রী প্রথম স্বামীর জন্য কীভাবে হালাল হবে সে প্রসঙ্গে
৩২। উবায়দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, গুমায়সা অথবা রুমায়সা নামী এক মহিলা তার স্বামীর ব্যাপারে অভিযোগ নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসল। সে বলল যে, তার স্বামী তার সাথে মিলিত হয় না। অল্পক্ষণ পরই তার স্বামী চলে আসল এবং বলল, সে মিথ্যা বলছে। তবে সে তার প্রথম স্বামীর নিকট ফিরে যেতে চায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা তুমি পারবে না, যতক্ষণ না অপর স্বামী তোমার স্বাদ আস্বাদন করবে।
(নাসাঈ। হাফিয (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الرجعة
كتاب الرجعة

باب الإشهاد عليها وبما تحل المطلقة ثلاثا لزوجها الأول
عن عبيد الله بن العباس قال جاءت الغميصاء أو الرميصاء إلى رسول الله صلى الله عليه وسلم تشكو زوجها وتزعم أنه لا يصل إليها، فما كان إلا يسيرا حتى جاء زوجها فزعم أنها كاذبة ولكنها تريد أن ترجع إلى زوجها الأول، فقال رسول الله صلى الله عليه وسلم ليس لك ذلك حتى يذوق عسيلتك رجل غيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান