মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়

হাদীস নং: ৩৩
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
অধ্যায় : রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা)

পরিচ্ছেদ: স্ত্রী ফিরিয়ে আনার ওপর সাক্ষী রাখা এবং তিন তালাকপ্রাপ্তা স্ত্রী প্রথম স্বামীর জন্য কীভাবে হালাল হবে সে প্রসঙ্গে
৩৩। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, عُسَيْلَةُ (স্বাদ) অর্থ সহবাস করা।
(আবু ইয়া'লা। হাদীসটির সনদে বর্ণনাকারী আবদুল মালিক মাক্কী অজ্ঞাত। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الرجعة
كتاب الرجعة

باب الإشهاد عليها وبما تحل المطلقة ثلاثا لزوجها الأول
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال العسيلة هي الجماع
tahqiqতাহকীক:তাহকীক চলমান