মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
হাদীস নং: ৩১
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
অধ্যায় : রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা)
পরিচ্ছেদ: স্ত্রী ফিরিয়ে আনার ওপর সাক্ষী রাখা এবং তিন তালাকপ্রাপ্তা স্ত্রী প্রথম স্বামীর জন্য কীভাবে হালাল হবে সে প্রসঙ্গে

৩১। আনাস ইবন মালিক (রা) থেকে অনুরূপ হাদীস বর্ণিত রয়েছে। তবে এতে অতিরিক্ত আছে, এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না, (প্রথম স্বামীর জন্য হালাল হবে না) যাবত না দ্বিতীয় স্বামী তার মধুর স্বাদ গ্রহণ করবে এবং সে মহিলাও তার স্বাদ গ্রহণ করবে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ, বাযযার, আবু ইয়া'লা বর্ণনা করেছেন। 'মুহাম্মাদ ইবন দীনার তাহী' ব্যতীত হাদীসটির অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে আবূ হাতিম (র), আবূ যুর'আ (র) ও ইবন হিব্বান (রা) তাকে নির্ভরযোগ্য বলেছেন।)

كتاب الرجعة
كتاب الرجعة
باب الإشهاد عليها وبما تحل المطلقة ثلاثا لزوجها الأول

وعن أنس بن مالك بنحوه (وفيه) فقال رسول الله صلى الله عليه وسلم لا حتى يكون الآخر ذاق من عسيلتها وذاقت من عسيلته