মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
হাদীস নং: ৩০
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
অধ্যায় : রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা)
পরিচ্ছেদ: স্ত্রী ফিরিয়ে আনার ওপর সাক্ষী রাখা এবং তিন তালাকপ্রাপ্তা স্ত্রী প্রথম স্বামীর জন্য কীভাবে হালাল হবে সে প্রসঙ্গে
পরিচ্ছেদ: স্ত্রী ফিরিয়ে আনার ওপর সাক্ষী রাখা এবং তিন তালাকপ্রাপ্তা স্ত্রী প্রথম স্বামীর জন্য কীভাবে হালাল হবে সে প্রসঙ্গে
৩০। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে এমন ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করা হল, যে (আমার পিতা বলেছেন, বর্ণনাকারী ইয়া'লা (র) হাদীসটিকে মারফু' বর্ণনা করে নি।) তার স্ত্রীকে (তিন) তালাক দিয়েছে। তারপর সে (স্ত্রী) অন্য স্বামী গ্রহণ করে। সে স্বামী তার সঙ্গে নির্জনবাস করে। তারপর সহবাস করার পূর্বে তালাক দেয়, সে মহিলা কি প্রথম স্বামীর জন্য হালাল হবে? তিনি বললেন, না, প্রথম স্বামীর জন্য হালাল হবে না, যাবত না দ্বিতীয় স্বামী তার মধুর স্বাদ গ্রহণ করবে এবং সে মহিলাও তার স্বাদ গ্রহণ করবে।
(মুসলিম, নাসাঈ, বায়হাকী)
(মুসলিম, নাসাঈ, বায়হাকী)
كتاب الرجعة
كتاب الرجعة
باب الإشهاد عليها وبما تحل المطلقة ثلاثا لزوجها الأول
باب الإشهاد عليها وبما تحل المطلقة ثلاثا لزوجها الأول
عن عائشة رضي الله عنها قالت سئل رسول الله صلى الله عليه وسلم (قال أبي ولم يرفعه يعلى) عن رجل طلق امرأته فتزوجت زوجا غيره فدخل بها ثم طلقها قبل أن يواقعها أتحل لزوجها الأول؟ فقال رسول الله صلى الله عليه وسلم لا تحل للأول حتى يذوق الآخر عسيلتها وتذوق عسيلته