মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়

হাদীস নং: ২৯
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
অধ্যায় : রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা)

পরিচ্ছেদ: স্ত্রী ফিরিয়ে আনার ওপর সাক্ষী রাখা এবং তিন তালাকপ্রাপ্তা স্ত্রী প্রথম স্বামীর জন্য কীভাবে হালাল হবে সে প্রসঙ্গে
২৯। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে এমন ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করা হল যে, তার স্ত্রীকে তিন তালাক দেয়, তারপর সে (স্ত্রী) অন্য স্বামী গ্রহণ করে, সেই স্বামী দরজা বন্ধ করে ও পর্দা ঝুলিয়ে তার সঙ্গে নির্জনবাস করে, তারপর সহবাস করার পূর্বে তাকে তালাক দেয়, সে মহিলা কি প্রথম স্বামীর জন্য হালাল হবে? তিনি বললেন, না, যাবত না সে তার মধুর স্বাদ গ্রহণ করে।
(নাসাঈ। হাদীসটির সনদে বর্ণনাকারী 'রাযীন ইবন সুলায়মান আহমারী' সম্বন্ধে যাহাবী (র) বলেছেন, তিনি অজ্ঞাত।)
كتاب الرجعة
كتاب الرجعة

باب الإشهاد عليها وبما تحل المطلقة ثلاثا لزوجها الأول
عن ابن عمر قال سئل النبي صلى الله عليه وسلم عن الرجل يطلق امرأته ثلاثا فيتزوجها آخر فيغلق الباب ويرخي الستر ثم يطلقها قبل أن يدخل بها هل تحل للأول؟ قال لا حتى يذوق العسيلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান