মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
হাদীস নং: ২৮
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
অধ্যায় : রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা)
পরিচ্ছেদ: স্ত্রী ফিরিয়ে আনার ওপর সাক্ষী রাখা এবং তিন তালাকপ্রাপ্তা স্ত্রী প্রথম স্বামীর জন্য কীভাবে হালাল হবে সে প্রসঙ্গে
পরিচ্ছেদ: স্ত্রী ফিরিয়ে আনার ওপর সাক্ষী রাখা এবং তিন তালাকপ্রাপ্তা স্ত্রী প্রথম স্বামীর জন্য কীভাবে হালাল হবে সে প্রসঙ্গে
২৮। যুরারা ইবন আবী আওফা (রা) সূত্রে সা'দ ইবন হিশাম (রা) থেকে বর্ণিত যে, তিনি স্বীয় স্ত্রীকে তালাক দিয়ে এই লক্ষ্যে মদীনায় চলে যান যে, তিনি সেখানে অবস্থিত তার জমি বিক্রি করে এর মূল্য দ্বারা যুদ্ধাস্ত্র ও ঘোড়া খরিদ করবেন এবং মৃত্যু পর্যন্ত রোমানদের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন। (মদীনা যাওয়ার পর) তিনি নিজ সম্প্রদায়ের কিছুলোকের সঙ্গে মিলিত হলেন। সে সময় তারা তার নিকট বর্ণনা করলেন যে, তার সম্প্রদায়ের ছয় ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে এরূপ করতে চেয়েছিল। তখন তিনি বললেন, তোমাদের জন্য কি আমার মধ্যে উত্তম আদর্শ নেই? এই বলে তিনি তাদেরকে এরূপ করতে নিষেধ করলেন। এরপর সা'দ ইবন হিশাম (র) সে সকল লোকদেরকে তার স্ত্রীকে ফেরত গ্রহণ করার ওপর সাক্ষী রাখেন। (বর্ণনাকারী বলেন) তারপর তিনি আমাদের নিকট ফিরে এসে সংবাদ দিলেন যে, তিনি ইবন আব্বাস (রা)-এর নিকট গিয়ে তাঁকে 'বিতর' সালাত সম্বন্ধে জিজ্ঞাসা করেন। এরপর দীর্ঘ হাদীস বর্ণনা করলেন।
(মুসলিম। হাদীসটি সহীহ)
(মুসলিম। হাদীসটি সহীহ)
كتاب الرجعة
كتاب الرجعة
باب الإشهاد عليها وبما تحل المطلقة ثلاثا لزوجها الأول
باب الإشهاد عليها وبما تحل المطلقة ثلاثا لزوجها الأول
عن زرارة بن أوفى عن سعد بن هشام أنه طلق امرأته ثم ارتحل إلى المدينة ليبيع عقارًا له بها ويجعله في السلاح والكراع ثم يجاهد الروم حتى يموت فلقي رهطا من قومه فحدثوه أن رهطا من قومه ستة أرادوا ذلك على عهد رسول الله صلى الله عليه وسلم فقال أليس لكم في أسوة حسنة؟ فنهاهم عن ذلك فأشهدهم، على رجعتها ثم رجع إلينا فأخبرنا أنه أتى ابن عباس فسأله عن الوتر فذكرحديثا طويلا جدا