মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৮৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীদের মধ্যে যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব এবং যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব নয়।
২৮৫। নবী (ﷺ) এর স্ত্রী আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) রোগাগ্রস্থ হলেন, আর তাঁর রোগযন্ত্রণা বেড়ে গেল তখন তিনি তাঁর স্ত্রীগণের কাছে আমার ঘরে তাঁর চিকিৎসা ও সেবার জন্য অনুমতি চাইলেন। তাঁরা তাঁকে অনুমতি দিলেন।
(বুখারী, মুসলিম এবং অন্যান্য)
(বুখারী, মুসলিম এবং অন্যান্য)
كتاب النكاح
باب فيما يجب فيه التعديل بين الزوجات ومالا يجب
عن عائشة زوج النبى (11) صلى الله عليه وسلم قالت لما ثقل رسول الله صلى الله عليه وسلم واستد وجعه (1) استأذن أزواجه أن يمرض (2) فى بيتى فأذنّ (3) له