মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৮৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীদের মধ্যে যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব এবং যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব নয়।
২৮৪। কাতাদা (র) থেকে বর্ণিত, তিনি আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) রাত ও দিনের একই সময় তাঁর এগার জন স্ত্রীর সাথে সহবাস করতেন। তিনি বলেন, আমি আনাস (রা) কে বললাম, তিনি কি তা করতে সক্ষম হতেন। তিনি বললেন, আমরা বলতাম যে, তাঁকে ত্রিশ ব্যক্তির শক্তি দেয়া হয়েছে।
(হাদীসটি ইতঃপূর্বে ‘যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন এবং তাঁর বিবাহাধীনে দুই সহোদর আছে' শীর্ষক পরিচ্ছেদে গত হয়েছে।)
(হাদীসটি ইতঃপূর্বে ‘যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন এবং তাঁর বিবাহাধীনে দুই সহোদর আছে' শীর্ষক পরিচ্ছেদে গত হয়েছে।)
كتاب النكاح
باب فيما يجب فيه التعديل بين الزوجات ومالا يجب
عن قتادة (10) عن أنس بن مالك أن النبى صلى الله عليه وسلم كان يدور على نسائه فى الساعة الواحدة من الليل والنهار وهن احدى عشرة, قال قلت لأنس وهل كان يطيق ذلك قال كنا نتحدث انه أعطى قوة ثلاثين