মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৮৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীদের মধ্যে যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব এবং যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব নয়।
২৮৩। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রতিদিন আমাদের প্রত্যেকের কাছে এসে তার সাথে ঘনিষ্ঠ হতেন, এবং সহবাস ছাড়া স্পর্শ করতেন। সবশেষে যে স্ত্রীর জন্য দিনটি নির্দিষ্ট ছিল তাঁর কাছে পৌছতেন, আর তাঁর কাছে রাত যাপন করতেন।
(আবূ দাউদ, হাকিম, বায়হাকী। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(আবূ দাউদ, হাকিম, বায়হাকী। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب فيما يجب فيه التعديل بين الزوجات ومالا يجب
عن عائشة رضى الله عنها (8) قالت كان رسول الله صلى الله عليه وسلم ما من يوم الا وهو يطوف علينا جميعا امرأة امرأته فيدنوا ويلمس من غير مسيس (9) حتى يفضى الى التى هو يومها فيبيت عندها