মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৮৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কোন স্ত্রী কর্তৃক তার দিনকে তার সতীনকে দান করা।
২৮৬। উরওয়া (রা) আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন সফরের ইচ্ছা করতেন তখন তাঁর স্ত্রীগণের মধ্যে লটারী করতেন। লটারীতে তাদের মধ্যে যার নাম আসত তিনি তাঁকে নিয়ে সফর করতেন। তিনি তাঁদের প্রত্যেকের জন্য একদিন একরাত বণ্টন করতেন, তবে সাওদা বিনতে যমআ (রা) তাঁর দিন রাতকে নবী (ﷺ)-এর স্ত্রী আয়েশা (রা)-এর জন্য দান করেন। তিনি তা দ্বারা নবী (ﷺ)-এর সন্তুষ্টি কামনা করেন।
(আবু দাউদ, তিরমিযী, সাঈদ ইবন মানছুর সুনানে, আব্দুর রাজ্জাক)
(আবু দাউদ, তিরমিযী, সাঈদ ইবন মানছুর সুনানে, আব্দুর রাজ্জাক)
كتاب النكاح
باب من وهبت يومها لضرتها
عن عروة عن عائشة (4) رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا أراد سفرا أقرع بين نسائه (5) فأيتهن خرج سهمها خرج بها معه, وكان يقسم لكل امرأة منهن يومها وليلتها غير أن سودة بنت زمعة كانت وهبت يومها وليلتها لعائشة (6) زوج النبى صلى الله عليه وسلم تبتغى بذلك رضا النبى صلى الله عليه وسلم