মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২১০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মহিলাদের জন্য যে সাজ সজ্জা করা মুস্তাহাব এবং যে সাজসজ্জা করা মাকরূহ।
২১০। উম্মুল মু'মিনীন আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈকা মহিলা পর্দার আড়াল থেকে রাসূলুল্লাহ (ﷺ)কে চিঠি দেয়ার জন্য হাত বাড়ানোর পর আবার তা টেনে নিলেন এবং বললেন, আমি জানিনা এটি পুরুষের হাত না মহিলার হাত। সে বলল, বরং মহিলার হাত। তিনি বললেন, যদি তুমি মহিলাদের প্রতীক গ্রহণ করতে তাহলে তোমার হাত মেহেদী দ্বারা রঞ্জিত করতে।
(নাসাঈ। হাদীসটির সনদে ইবন মাইমুন আনসারী আছেন। হাফিয ইবন হাজার "তাকরীবে" তাঁকে দূর্বল বর্ণনাকারী বলেছেন।)
(নাসাঈ। হাদীসটির সনদে ইবন মাইমুন আনসারী আছেন। হাফিয ইবন হাজার "তাকরীবে" তাঁকে দূর্বল বর্ণনাকারী বলেছেন।)
كتاب النكاح
باب ما يستحب من الزينة للنساء وما يكره لهن
عن عائشة أم المؤمنين رضي الله عنها (4) قالت مدت امرأة من وراء الستر بيدها كتابا إلى رسول الله صلى الله عليه وسلم (5) فقبض النبي صلى الله عليه وسلم يده (6) وقال ما أدرى أيد رجل أو يد امرأة فقالت بل يد امرأة فقال لو كنتِ امرأة (7) لغيرت أظفارك بالحناء