মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২১১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মহিলাদের জন্য যে সাজ সজ্জা করা মুস্তাহাব এবং যে সাজসজ্জা করা মাকরূহ।
২১১। আসমা বিনতে আবূ বকর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর নিকট একজন মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার একটি নব বিবাহিতা মেয়ে আছে। সে হামরোগে আক্রান্ত হয়েছে, আর তার চুল উঠে গিয়েছে। আমি কি তার মাথায় অন্য মহিলার চুল সংযুক্ত করব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ এক মহিলার চুলকে অন্য মহিলার চুলে সংযুক্ত কারীনীকে আর তা সংযুক্ত করতে আগ্রহিনীকে লা'নত করেছেন।
(বুখারী, মুসলিম এবং অন্যরা)
(বুখারী, মুসলিম এবং অন্যরা)
كتاب النكاح
باب ما يستحب من الزينة للنساء وما يكره لهن
عن أسماء بنت أبى بكر (8) رضي الله عنهما قالت أتت النبي صلى الله عليه وسلم امرأة فقالت يا رسول الله إن لي ابنة عُرَيساً (9) وإنه أصابتها حصبة (10) فتمزق شعرها أفأصله؟ فقال رسول الله صلى الله عليه وسلم لعن الله الواصلة (11) والمستوصلة