মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২০৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মহিলাদের জন্য যে সাজ সজ্জা করা মুস্তাহাব এবং যে সাজসজ্জা করা মাকরূহ।
২০৯। দামরা ইবন সাঈদ (র) থেকে বর্ণিত, তিনি তাঁর দাদী থেকে বর্ণনা করেন, তাঁর দাদা তাঁদের বংশের জনৈকা মহিলা থেকে যিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে দু' কিবলায় নামায পড়েছেন বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করলাম। তিনি বললেন, তুমি হাতে মেহেদী লাগাবে। তোমাদের কেউ কেউ মেহেদী লাগায় না ফলে তার হাত পুরুষের হাতের মত মনে হয়। তিনি বলেন, অতঃপর তিনি আল্লাহ তা'আলার সংগে সাক্ষাৎ না করা পর্যন্ত মেহেদী লাগানো ছাড়েননি। তিনি আশি বছর বয়সেও মেহেদী লাগাতেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদে আমার অজ্ঞাত একজন বর্ণনাকারী এবং ইবন ইসহাক মুদাল্লিস বর্ণনাকারী আছেন।)
كتاب النكاح
باب ما يستحب من الزينة للنساء وما يكره لهن
عن ضمرة بن سعيد (1) عن جدته عن امرأة من نسائهم قال وقد كانت صلت القبلتين مع رسول الله صلى الله عليه وسلم قالت دخل علىّ رسول الله صلى الله عليه وسلم (وفي رواية دخلت على رسول الله صلى الله عليه وسلم) فقال اختضبى (2) تترك إحداكن الخضاب حتى تكون يدها كيد الرجل، قالت فما تركت الخضاب حتى لقَيَت الله عز وجل وان كانت لتَخضّب (3) وانها لابنة ثمانين
tahqiqতাহকীক:তাহকীক চলমান