মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২০৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে সময়ে বাসর করা মুস্তাহাব।
২০৮। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শাওয়াল মাসে বিবাহ করেন। আর তিনি আমার সাথে শাওয়াল মাসে বাসর করেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রীদের মধ্যে আমার চেয়ে কে তাঁর নিকট অধিকতর ভাগ্যবতী হয়েছে? আর আয়েশা (রা) তাঁর নিকটাত্মীয়া মহিলাদেরকে শাওয়াল মাসে বাসর করাতে পছন্দ করতেন।
(মুসলিম, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب النكاح
باب الأوقات التي يستحب فيها البناء
عن عروة عن عائشة (7) رضي الله عنها قالت تزوجنى (8) رسول الله صلى الله عليه وسلم في شوال وبنى (9) بى في شوال فأى نساء رسول الله صلى الله عليه وسلم كان أحظى (10) عنده منى، وكانت عائشة رضي الله عنها تستحب أن تدخل نساءها في شوال
tahqiqতাহকীক:তাহকীক চলমান