মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২০৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের ঘোষণা করা এবং তাতে বিনোদনের ব্যবস্থা করা ও তবলা বাজান।
২০৭। রুবায়্যি' বিনতে মুআবিয়া ইবন আফরা ইবন মুআওবিয (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার বিবাহোৎসবের দিন আমার সাথে সাক্ষাৎ করলেন, আর আমার এ বিছানায় বসলেন। তখন আমার নিকট দু'টি মেয়ে ছিল। তারা দফ বাজাচ্ছিল, আর পিতা-চাচাদের থেকে যারা বদরের যুদ্ধে শহীদ হন তাদের গৌরবগাথা বর্ণনা করছিল, আর তারা তাদের কথার মাঝে বলল, আর আমাদের মাঝে এরূপ একজন নবী (ﷺ) আছেন, যিনি আজকে ও আগামীতে কি হবে জানেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, "তোমরা এরূপ কথা বল না।"
(বুখারী, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
(বুখারী, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب النكاح
باب إعلان النكاح واللهو فيه والضرب بالدف
عن خالد بن ذكوان (12) قال حدثتني الربّيّع (13) بنت مُعوّذ بن عفراء بن معوذ قالت دخل علىّ رسول الله صلى الله عليه وسلم يوم عرسى (1) فقعد في موضع فراشى هذا وعندى جاريتان (2) تضربان بالدف وتندبان (3) آبائى الذين قتلوا يوم بدر (4) فقالتا فيما تقولان وفينا نبى يعلم ما يكون في اليوم وفي غد (5) فقال رسول الله صلى الله عليه وسلم أمّا هذا فلا تقولاه