মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২০৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের ঘোষণা করা এবং তাতে বিনোদনের ব্যবস্থা করা ও তবলা বাজান।
২০৬। আবূ বালজ (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ ইবন হাতিব জুমাহী (রা) কে বললাম, আমি দু'জন মহিলাকে বিবাহ করেছি। আর আমার বিবাহে তবলা বাজান হয়নি। তিনি বললেন, তুমি কতইনা নিকৃষ্ট কাজ করেছ! রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "হালাল এবং হারামের মধ্যে পার্থক্য হল আওয়াজ অর্থাৎ : বিবাহে তবলা বাজান।”
(নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, হাকিম। তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন।)
(নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, হাকিম। তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب النكاح
باب إعلان النكاح واللهو فيه والضرب بالدف
عن أبي بلج (8) قال قلت لمحمد بن حاطب الجمحي (9) إني قد تزوجت امرأتين لم يضرب علىّ بدف، قال بئسما صنعت، قال رسول الله صلى الله عليه وسلم إن فصل ما بين الحلال والحرام الصوت يعنى الضرب بالدف (وفي رواية) فصل ما بين الحلال والحرام الدف والصوت (11) في النكاح