মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২০৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের ঘোষণা করা এবং তাতে বিনোদনের ব্যবস্থা করা ও তবলা বাজান।
২০৫। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আয়েশা (রা) কে বললেন, তোমরা কি মেয়েটিকে তার বরের নিকট পাঠিয়েছ? তিনি বললেন, হাঁ। তিনি বললেন, তোমরা তার সাথে কেন এরূপ কাউকে পাঠাওনি, যে তাদের সামনে গান করে বলবে, أَتَيْنَاكُمْ أَتَيْنَاكُمْ فَحَيُّونَا نُحَيَّاكُمْ “আমরা তোমাদের কাছে এসেছি, আমরা তোমাদের কাছে এসেছি, তোমরা আমাদেরকে অভিবাদন জানাও, আমরাও তোমাদেরকে অভিবাদন জানাব।" কেননা আনসাররা আমোদ প্রমোদ পছন্দ করে।
(বুখারী, ইবন মাজাহ, হাকিম, বায়হাকী)
كتاب النكاح
باب إعلان النكاح واللهو فيه والضرب بالدف
عن جابر بن عبد الله (5) قال قال رسول الله صلى الله عليه وسلم لعائشة أهديتم الجارية إلى بيتها؟ قال نعم قال فهلا بعثتم معها من يغنيهم (6) يقول أتيناكم أتيناكم فحيونا نحييكم فإن الأنصار قوم فيهم غزل
tahqiqতাহকীক:তাহকীক চলমান