মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২০৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের ঘোষণা করা এবং তাতে বিনোদনের ব্যবস্থা করা ও তবলা বাজান।
২০৪। নবী (ﷺ)-এর স্ত্রী আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক আনসারী মেয়েকে লালন-পালন করতাম। আমি তাকে বিবাহ দিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তার বিয়ের অনুষ্ঠানের দিন আমার সামনে উপস্থিত হয়ে বিবাহ বোঝা যায় এরূপ কোন কৌতুক বা গযল বা তবলা বাজানো শুনতে না পেয়ে বললেন, হে আয়েশা। আনসারীরা বিনোদন পছন্দ করে।
(বুখারী, বায়হাকী, হাকিম)
(বুখারী, বায়হাকী, হাকিম)
كتاب النكاح
باب إعلان النكاح واللهو فيه والضرب بالدف
عن عائشة زوج النبي صلى الله عليه وسلم (1) قالت كان في حجري (2) جارية من الأنصار فزوجتها قالت فدخل علىّ رسول الله صلى الله عليه وسلم يوم عرسها فلم يسمع لعبا (3) فقال يا عائشة ان هذا الحي من الأنصار يحبون كذا وكذا