মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২০৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের ঘোষণা করা এবং তাতে বিনোদনের ব্যবস্থা করা ও তবলা বাজান।
২০৩। আব্দুল্লাহ ইবন উমায়ের বা আমীরা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবু লাহাবের মেয়ের স্বামী হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যখন আবু লাহাবের মেয়ের বিবাহ হল তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে সাক্ষাৎ করে বললেন, কোন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে কি?
(হায়ছামী, মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, হাদীসটিকে আহমদ এবং তাবারানী আল মু'জামুল কাবীরে বর্ণনা করেছেন। এর সনদে মা'বাদ ইবন কইস আছেন। আমি তাঁর সম্পর্কে অবহিত নই।)
(হায়ছামী, মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, হাদীসটিকে আহমদ এবং তাবারানী আল মু'জামুল কাবীরে বর্ণনা করেছেন। এর সনদে মা'বাদ ইবন কইস আছেন। আমি তাঁর সম্পর্কে অবহিত নই।)
كتاب النكاح
باب إعلان النكاح واللهو فيه والضرب بالدف
عن عبد الله بن عمير او عميرة (5) قال حدثني زوج ابنة أبي لهب قال دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين تزوجت ابنة أبي لهب فقال هل من لهو