মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৯৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : খাতনা ও অন্যান্য উপলক্ষ্যে নিমন্ত্রণ গ্রহণ করা এবং ছয় জন নিমন্ত্রিতের সাথে অতিরিক্ত একজনের গমন করা।
১৯৯। হাসান (র) থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান ইবন আবুল আস (রা) কে খাতনার অনুষ্ঠানে দাওয়াত দেয়া হলে তিনি তা কবুল করতে অস্বীকার করেন। তাঁকে তার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর জামানায় খাতনার অনুষ্ঠানে উপস্থিত হতাম না। আর আমাদেরকে তার দাওয়াত দেয়া হত না।
(তাবারানী হাদীসটিকে দু'টি বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। একটি ইমাম আহমদের সনদে এবং দ্বিতীয়টি অন্য সনদে। তাতে হামযা আকতার আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। ইমাম আহমদের সনদের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তবে মুহাম্মদ ইবন ইসহাক মুদাল্লিস বর্ণনাকারী। তিনি তাঁর উস্তাদ থেকে হাদীসটি শোনার কথা স্পষ্ট করে বলেননি।)
كتاب النكاح
باب ما جاء في إجابة دعوة الختان وغيره - وحكم ما دعا ستة فتبعهم واحد
عن الحسن (3) قال دعي عثمان بن أبي العاص إلى ختان فأبى أن يجيب فقيل له فقال أنا كنا لا نأتي الختان على عهد رسول الله صلى الله عليه وسلم ولا ندعي له
tahqiqতাহকীক:তাহকীক চলমান