মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২০০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : খাতনা ও অন্যান্য উপলক্ষ্যে নিমন্ত্রণ গ্রহণ করা এবং ছয় জন নিমন্ত্রিতের সাথে অতিরিক্ত একজনের গমন করা।
২০০। জাবির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ শুআইব নামক জনৈক আনসারী (রা)-এর একজন গোলাম ছিল, যে গোশত বিক্রি করত। তিনি তাকে বললেন, তুমি আমাদের জন্য খাদ্য প্রস্তুত কর। সম্ভবত আমি রাসূলুল্লাহ (ﷺ) সহ ছয়জনকে দাওয়াত দিব। তিনি তাদেরকে দাওয়াত দিলেন। এক ব্যক্তি তাদের অনুসরণ করল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, এ ব্যক্তি আমাদেরকে অনুসরণ করেছে। তুমি কি তাকে খাদ্যে অংশ গ্রহণ করতে অনুমতি দিবে। তিনি বললেন, হাঁ।
(মুসলিম)
كتاب النكاح
باب ما جاء في إجابة دعوة الختان وغيره - وحكم ما دعا ستة فتبعهم واحد
عن جابر (4) قال كان رجل من الأنصار يقال له أبو شعيب وكان له غلام لحام (5) فقال له اجعل لنا طعاما لعلي ادعو رسول الله صلى الله عليه وسلم سدس ستة فدعاهم فأتبعهم رجل، فقال له رسول الله صلى الله عليه وسلم إن هاذ قد اتبعنا أفتأذن له؟ قال نعم
tahqiqতাহকীক:তাহকীক চলমান