মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৫৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যিনাকারী এবং যিনাকারীনীকে বিয়ে করা।
১৫৬। আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, জনৈক মুসলমান ব্যক্তি নবী (ﷺ) -এর কাছে উম্মু মাহযুল নামের মহিলাকে বিবাহ করার অনুমতি চাইলেন। সে যিনা করত এবং ঐ মুসলমান লোকটির অনুকূলে শর্ত আরোপ করত যে সে তার ব্যায়ভার বহন করবে। সে নবী (ﷺ)-এর কাছে তাকে বিবাহ করার অনুমতি চাইল বা তাঁকে তার বিষয় অবগত করানো হল। আর তখন অবতীর্ণ হল :
الزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ
ব্যাভিচারিনীকে বিয়ে করবে না, ব্যাভিচারি বা মুশরিক ছাড়া কেউ। (সূরা নূর: ৩)
আর রাসূলুল্লাহ (ﷺ) তা পড়লেন।
(নাসাঈ। হায়ছামী সূরা নূরের তাফসীরে উল্লেখ করে বলেছেন, আহমদ, তাবারানী আল মু'জামুল কাবীরে এবং আল মু'জামুছ ছগীরে এর সমর্থক হাদীস বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب ما جاء في نكاح الزاني والزانية
عن عبد الله بن عمرو (2) ان رجلان من المسلمين (3) استأذن نبي الله صلى الله عليه وسلم في امرأة يقال لها ام مهزول (4) كانت تسافح وتشترط له ان تنفق عليه وانه استأذن فيها النبي صلى الله عليه وسلم أو ذكر له امرها فقرأ النبي صلى الله عليه وسلم الزانية لا ينكحها الا زان او مشرك (5) قال انزلت الزانية لا ينكحها الا زان أو مشرك
tahqiqতাহকীক:তাহকীক চলমান