মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৫৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যিনাকারী এবং যিনাকারীনীকে বিয়ে করা।
১৫৫। সাঈদ ইবন আবু সাঈদ মাকবুরী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চাবুক দ্বারা শাস্তি প্রাপ্ত যিনাকারীকে বিয়ে করা যাবে না।
(ইমাম আহমদ হাদীসটিকে তাবিয়ী সাঈদ ইবন সাঈদ মাকবুরী থেকে বর্ণনা করেছেন। তিনি বর্ণনাকারী সাহাবী (রা)-এর নাম উল্লেখ করেননি। আবু দাউদ, ইবন আবু হাতিম এবং হাকিম হাদীসটিকে তাবিয়ী সাঈদ ইবন আবু সাঈদের বর্ণনা সূত্রে আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। হাফিয ইবন হাজার বুলুগুল মারামে বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)

كتاب النكاح
باب ما جاء في نكاح الزاني والزانية
عن سعيد بن ابي سعيد المقبري (11) قال قال رسول الله صلى الله عليه وسلم الزاني المجلود لا ينكح