মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৫১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: শিগার অর্থাৎ মোহরানা থাকবে না এই শর্তে পরস্পরের কাছে নিজ নিজ মেয়ে বা বোন বিয়ে দেয়া।
১৫১। আব্দুর রহমান ইবন হুরমুয আল আ'রাজ (র) থেকে বর্ণিত হয়েছে যে, আব্বাস ইবন আব্দুল্লাহ ইবন আব্বাস (র) নিজের মেয়েকে আব্দুর রহমান ইবন হাকাম (র)-এর কাছে আর 'আব্দুর রহমান নিজ মেয়েকে তার কাছে বিয়ে দিলেন। আর তাদের প্রত্যেকের লজ্জা স্থানকে অন্য জনের মোহর নির্ধারিত করলেন। খলীফা মুআবিয়া ইবন আবু সুফিয়ান (রা) মারওয়ানের কাছে তাদেরকে পৃথক করার নির্দেশ দিয়ে চিঠি লিখলেন। তিনি তাঁর চিঠিতে লিখলেন, এটা শিগার বিয়ে যা রাসূলুল্লাহ (ﷺ) হারাম করেছেন।
(আবূ দাউদ, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম।)
(আবূ দাউদ, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম।)
كتاب النكاح
باب النهي عن نكاح الشغار
عن عبد الرحمن بن هرءز الأعرج (4) ان العباس بن عبد الله بن عباس أنكح عبد الرحمن بن الحكم ابنته وانكحه عبد الرحمن ابنته وق كانا جعلا صداقا (5) فكتب معاوية بن ابي سفيان وهو خليفة الى مروان يأمره بالتفريق بينهما، وقال في كتابه هذا الشغار الذي نهى عنه رسول الله صلى الله عليه وسلم