মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৫২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: শিগার অর্থাৎ মোহরানা থাকবে না এই শর্তে পরস্পরের কাছে নিজ নিজ মেয়ে বা বোন বিয়ে দেয়া।
১৫২। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শিগার বিয়ে হারাম করেছেন।
(মুসলিম, শাফিয়ী, বায়হাকী)
বায়হাকীতে জাবির (রা) থেকে অন্য একটি বর্ণনা ও রয়েছে:
তিনি বলেন, নবী (ﷺ) শিগার হারাম করেছেন। আর শিগার হল এক মহিলাকে অপর মহিলার বিনিময়ে মোহরানা ছাড়া বিয়ে করা। এ মহিলার যৌনাঙ্গ ওই মহিলার মোহরানা। আর ওই মহিলার যৌনাঙ্গ এ মহিলার মোহরানা।

كتاب النكاح
باب النهي عن نكاح الشغار
عن جابر بن عبد الله (6) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الشغار