মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৫০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: শিগার অর্থাৎ মোহরানা থাকবে না এই শর্তে পরস্পরের কাছে নিজ নিজ মেয়ে বা বোন বিয়ে দেয়া।
১৫০। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) শিগার হারাম করেছেন। তিনি বলেন, শিগার হল, এক ব্যক্তির বলা, তুমি আমার কাছে তোমার মেয়েকে বিয়ে দিবে। আর আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। বা তুমি আমার কাছে তোমার বোনকে বিয়ে দিবে। আর আমি তোমার কাছে আমার বোনকে বিয়ে দিব। তিনি বলেন, আর তিনি ধোঁকার ক্রয়-বিক্রয়কে এবং পাথর নিক্ষেপ করে পণ্য ক্রয় বিক্রয় করাকে হারাম করেন।
(মুসলিম, বায়হাকী)
كتاب النكاح
باب النهي عن نكاح الشغار
عن ابي هريرة (1) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الشغار، قال والشغار ان يقول الرجل زوجني ابنتك وأزوجك ابنتي أو زوجني اختك وازوجك اختي (2) قال ونهى عن بيع الغرر وعن لحصاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান