মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৪৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: শিগার অর্থাৎ মোহরানা থাকবে না এই শর্তে পরস্পরের কাছে নিজ নিজ মেয়ে বা বোন বিয়ে দেয়া।
১৪৯। মালিক থেকে বর্ণিত, তিনি নাফি' থেকে এবং তিনি ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) শিগার বিয়ে হারাম করেছেন। মালিক বলেন, শিগার হলো কারো বলা, তুমি আমার কাছে তোমার মেয়েকে বিয়ে দিবে, আর আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব।
(বুখারী, মুসলিম, বায়হাকী, মালিক, শাফিয়ী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। তাঁরা শিগারের ব্যাখ্যা ইবন উমর (রা) থেকে বর্ণনা করেছেন, মালিক থেকে করেননি। তবে তিরমিযী কারও থেকেই শিগারের তাফসীর বর্ণনা করেননি।)

كتاب النكاح
باب النهي عن نكاح الشغار
حدّثنا عبد الرحمن (4) ثنا مالك عن نافع (عن ابن عمر) ان النبي صلى الله عليه وسلم نهى عن الشغار قال مالك والشغار أن يقول انكحني ابنتك وانكحتك ابنتي