মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৪৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: শিগার অর্থাৎ মোহরানা থাকবে না এই শর্তে পরস্পরের কাছে নিজ নিজ মেয়ে বা বোন বিয়ে দেয়া।
১৪৮। উবায়দুল্লাহ থেকে বর্ণিত, তিনি নাফি' থেকে এবং তিনি ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) শিগার বিয়ে হারাম করেছেন। উবায়দুল্লাহ বলেন, আমি নাফি' কে বললাম, শিগার কি? তিনি বললেন, এক ব্যক্তি কাউকে বিনা মোহরের শর্তে নিজের মেয়েকে বিয়ে দেবে এবং নিজে বিনা মোহরের শর্তে ঐ ব্যক্তির মেয়েকে বিয়ে করবে এবং আর এক ব্যক্তি বিনা মোহরের শর্তে নিজের বোনকে বিয়ে দেবে। এবং বিনা মোহরের শর্তে ঐ ব্যক্তির বোনকে বিয়ে করবে।
كتاب النكاح
باب النهي عن نكاح الشغار
حدّثنا يحيى (2) عن عبيد الله عن نافع (عن ابن عمر) ان رسول الله صلى الله عليه وسلم نهى عن نكاح الشغار (3)، قال قلت لنافع ما الشغار؟ قال يزوج الرجل ابنته ويتزوج ابنته، ويزوج الرجل أخته ويتزوج أخته بغير صداق