মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৪৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: তালাকদাতা স্বামীর জন্য তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে হালালকারী এবং হজ্জ বা ওমরার জন্য এহরামরত ব্যক্তির বিবাহ প্রসঙ্গ
১৪৭। উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, হজ্জ বা ওমরার জন্য এহরামরত ব্যক্তি বিয়ে করবে না, কাউকে বিয়ে করাবে না এবং বিয়ের প্রস্তাব দিবে না। 'মুহরিমের বিবাহ' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।
كتاب النكاح
باب ما جاء في نكاح المحلل والمحرم
عن أبان بن عثمان عن أبيه (1) عن النبي صلى الله عليه وسلم قال المحرم لا ينكح ولا ينكح ولا يخطب
tahqiqতাহকীক:তাহকীক চলমান