মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১০৭
বিবাহ অধ্যায়
বিবাহের নিষিদ্ধ বিষয়সমূহ

পরিচ্ছেদ: কোন ব্যক্তির জন্য স্ত্রীর ফুফু বা এ রকম আত্মীয়কে বিয়ে করা হারাম।
১০৭। উম্মু সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মু হাবীবা (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার কি আমার বোনের প্রতি আগ্রহ আছে? তিনি বললেন, আমি তার প্রতি আগ্রহ করে কি করব? তিনি বললেন, আপনি তাকে বিয়ে করবেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তা পছন্দ কর? তিনি বললেন, হাঁ, আমি একা আপনার স্ত্রী নই। আমার সাথে আপনার স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জনে আমার বোন অন্য মহিলাদের চেয়ে অধিকতর হকদার। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, সে আমার জন্য হালাল নয়। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি অবগত হয়েছি আপনি উম্মু সালামা (রা) ও আবূ সালামা (রা)-এর মেয়ে দুররা (রা) কে বিয়ের পয়গাম দিয়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি তার মা আমার স্ত্রী না হত তবু আমি তাকে বিয়ে করতাম না। বনী হাশিমের আযাদকৃত কৃতদাসী সুয়াইবা আমাকে ও তার পিতাকে দুধ পান করিয়েছে। অতএব তোমরা আমাকে তোমাদের বোনদেরকে ও মেয়েদেরকে বিয়ে করার পয়গাম দিবে না।
(বুখারী, মুসলিম, শাফিয়ী, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী। তাঁরা সকলে যায়নব (রা) কর্তৃক উম্মু হাবীবা (রা) থেকে বর্ণনা করা হাদীস বর্ণনা করেছেন।)
كتاب النكاح
أبواب موانع النكاح

باب النهي عن الجمع بين المرأة وعمتها ونحوها من المحارم
عن زينب بنت أبي سلمة (4) عن ام سلمة قالت جاءت ام حبيبة (5) فقالت يا رسول الله هل لك في أختي؟ (6) قال فأصنع بها ماذا؟ قالت تزوجها، فقال رسول الله صلى الله عليه وسلم وتحبين ذلك؟ (7) فقالت نعم لست لك بمخلية (8) وأحق من شر كنى في خير أختي، فقال لها رسول الله صلى الله عليه وسلم إنها لا تحل لي (9) قالت فو الله لقد بلغني أنك تخطب درة ابنة أم سلمة بنت أبي سلمة، فقال رسول الله صلى الله عليه وسلم لو كانت تحل لي لما تزوجتها (1) قد أرضعتني وأباها (2) ثويبة مولاة بني هاشم فلا تعرضن (3) على أخواتكن ولا بناتكن
tahqiqতাহকীক:তাহকীক চলমান