মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১০৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : সৎ মাকে বিয়েকারী সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
১০৮। বারা' ইবন আযিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার মামার সাথে সাক্ষাৎ করলাম। তাঁর হাতে তখন পতাকা ছিল। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম: আপনি কোথায় যেতে চাচ্ছেন?
তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জনৈক ব্যক্তিকে হত্যা করার এবং তার মালকে জব্দ করার জন্য পাঠিয়েছেন, কেননা সে তার সৎমাকে বিয়ে করেছে তার সাথে তার বিয়ে হারাম হওয়া জানা সত্ত্বেও।
(হাকিম, বায়হাকী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। ইবন মাজাহ এবং তিরমিযী মাল নেয়ার কথা উল্লেখ করেননি। তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন)
كتاب النكاح
باب ما جاء فيمن تزوج امرأة أبيه
عن البراء بن عازب (4) قال لقيت خالي (5) ومعه الراية فقلت أين تريد؟ قال بعثني رسول الله صلى الله عليه وسلم إلى رجل (6) تزوج امرأة أبيه من بعده أن أضرب عنقه أو قتله وآخذ ماله
tahqiqতাহকীক:তাহকীক চলমান