মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১০৬
বিবাহ অধ্যায়
বিবাহের নিষিদ্ধ বিষয়সমূহ

পরিচ্ছেদ: কোন ব্যক্তির জন্য স্ত্রীর ফুফু বা এ রকম আত্মীয়কে বিয়ে করা হারাম।
১০৬। ইবন শিহাব (র) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হল, যে স্ত্রী ও তার পিতার খালাকে এবং স্ত্রী ও তার মায়ের খালাকে এবং স্ত্রী ও তার পিতার ফুফুকে ও তার মায়ের ফুফুকে একত্রে বিবাহ করেছে। তিনি বললেন, কাবিসা ইবন যুআইব বলেছেন, আমি আবূ হুরায়রা (রা) কে বলতে শুনেছি : রাসূলুল্লাহ (ﷺ) স্ত্রীকে এবং খালাকে আর স্ত্রীকে এবং তার ফুফুকে একত্রে বিবাহ করতে নিষেধ করেছেন। আর আমরা বিশ্বাস করি যে, স্ত্রীর মার খালাকেও সেরূপ বিবাহ করা হারাম। আর যদি স্ত্রী দুধ সম্পর্কীয় এরূপ আত্মীয়া হয় তাকেও এরূপ বিবাহ করা হারাম।
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
كتاب النكاح
أبواب موانع النكاح

باب النهي عن الجمع بين المرأة وعمتها ونحوها من المحارم
عن ابن شهاب (9) أنه سئل عن الرجل يجمع بين المرأة وبين خالة أبيها والمرأة وخالة أمها وبين المرأة وعمة أبيها والمرأة وعمة أمها، فقال قال قبيصة بن ذؤيب سمعت أبا هريرة يقول نهى رسول الله صلى الله عليه وسلم أن يجمع بين المرأة وخالتها وبين المرأة وعمتها فنرى (1) خالة أمها بتلك المنزلة (2) وان كان من الرضاع يكون من ذلك بتلك المنزلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান