মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৯৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : সহবাস করার পূর্বে স্ত্রীকে কিছু মোহরানা দেয়া, আর তাকে তা না দেয়ার অবকাশ। বিয়ের সময় মোহরানা নির্দিষ্ট করা, কিন্তু তা পরিশোধ করার ইচ্ছা না রাখার প্রতি হুঁশিয়ারী বাণী।
৯৫। সুহায়ব ইবন সিনান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মহিলার জন্য মোহরানা নির্ধারন করে। আর আল্লাহ জানেন, তার তাকে তা দেয়ার ইচ্ছা নেই, সে আল্লাহর নামে তাকে ধোঁকা দেয়, আর তার লজ্জা স্থানকে মিথ্যা দিয়ে বৈধ করে। তাই সে কিয়ামতের দিন যিনাকারীরূপে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং তবারানী আল মু'জামুল কাবীরে হাদীসটিকে বর্ণনা করেছেন। আহমদের সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি। তাঁর অবশিষ্ট বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তাবারানীর সনদে আমার অপরিচিত একজন বর্ণনাকারী আছেন।)

كتاب النكاح
باب ما جاء في تقديم شيء من المهر قبل الدخول والرخصة في تركه ووعيد من سمى صداقاً ولم يرد أداءه
عن صهيب بن سنان قال قال رسول الله صلى الله عليه وسلم ايما رجل أصدق امرأة صداقًا والله يعلم أنه لا يريد أداءه إليها فغرها بالله (2) واستحل فرجها بالباطل لقي الله يوم يلقاه وهو زان